Job Details

Name of the Position

সিনিয়র প্রোগ্রাম অফিসার ও শাখা ব্যবস্থাপক

Job Descriptions

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা "উদ্দীপন" এ শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
• ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন।
• সঠিক আইজিএ নির্বাচন।
• শাখার লক্ষ্যমাত্রা অনুযায়ী সঞ্চয় আদায়, ঋণ বিতরন ও আদায়।
• সরেজমিনে গ্রাহক ও প্রকল্প যাচাই পূর্বক ঋণ বিতরন।
• শাখার মাসিক হিসাব তৈরীতে হিসাব রক্ষককে সহায়তা করা।
• শাখা পর্যায়ের সকল রেজিষ্টার ও দলিলাদি সংরক্ষণ নিশ্চিত করা এবং ব্যতিক্রম ঘটলে লিখিত আকারে প্রধান কার্যালয়ে অবগত করা।
• দৈনিক আদায়ের কালেকশন লেজার যাচাই ও ক্রস চেক করে স্বাক্ষর করা।
• উপজেলা/ থানার সরকারী/ বেসরকারী কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
• স্থানীয় পর্যায়ে এনজিওদের নিয়ে যে কমিটি আছে তাতে অন্তর্ভূক্ত হওয়া এবং মিটিং গুলিতে উপস্থিত হয়ে সংস্থার কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা।
• ঋণের ব্যবহার, কিস্তি নিয়মিত আদায়, খেলাপী কোন সময় ও কি কারণে হয়, কোন প্রকৃতির ঋণ গ্রহীতাদের দ্বারা হয় নজর রাখা ও কর্মীদের সহিত আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া।
• কোন কারনে ঋণ খেলাফী হলে তা আদায়ের যথাযথ ব্যবস্থা নেয়া ।
• শাখার সকল কর্মীর কাজের জবাব দিহিতা নিশ্চিত করা।
• ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক সকল প্রকল্প বাস্তবায়ন করা।

Job Specification

চাকরির ধরন
ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
• Masters degree in any discipline, Bachelor degree in any discipline

অভিজ্ঞতা
• সর্বনিম্ন ২ বছর

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
• বয়স সর্বোচ্চ ৩৫ বছর
• উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
• সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে "সঞ্চয় ও ঋণ কার্যক্রমে" শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মক্ষেত্র
• অফিসে

কর্মস্থল
সকল জেলা

বেতন
• টাকা. ৩৯৬৯৬ (মাসিক)
• প্রতি মাসে মোটর সাইকেল ভাতা ৩৩৬০/- টাকা, দায়িত্বভার ভাতা ৬০০/- টাকা এবং মোবাইল বিল ৫০০/- টাকার সুবিধা রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ
• Mobile bill, Performance bonus, Provident fund, Gratuity
• Salary Review: Yearly
• Festival Bonus: 2 (Yearly)
• বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা প্রাপ্ত হবেন।

বিশেষভাবে উল্লেখ্য:
১. আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফী বাবদ উদ্দীপন ওয়েব সাইটের মাধ্যমে থেকে ৩০০ টাকা জমা দিতে হবে।
২. যোগদানের সময় ফেরতযোগ্য ১০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
৩. যোগদানের সময় সকল মূল সনদপত্র অফিসে জমা দিতে হবে। তবে বিশেষ প্রয়োজনে যথাযথ আবেদন সাপেক্ষে তা উত্তোলন করা যাবে।
৪. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধি বিধানের কোন সংশোধন/পরিবর্তন করা হলে তা অনুসরন করা হবে।
৬. আবেদনকারীদের মধ্য হতে বাচাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
৭. উদ্দীপনে ইতিপূর্বে কর্মরত/চাকরিজীবী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৮. আবেদন করার প্রক্রিয়া জানার জন্য https://uddipan.org/e-recruitment/

আবেদন প্রক্রিয়া:
১. আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র উদ্দীপনের অফিসিয়াল ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে: 🔗 https://erecruitment.uddipan.org/recruitment/
২. আবেদন প্রক্রিয়ার সময় অবশ্যই সকল প্রয়োজনীয় তথ্য ও সহায়ক দলিল সঠিকভাবে সংযুক্ত করতে হবে।
৩. ইমেইল বা হার্ড কপির মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

Educational Requirements

Minimum B.A/B.S.S (Pass) or equivalent degree.

Age

20 - 35 years.

Minimum Experience

2 years.


If you are facing any problem to apply for the available positions, just send the problem in detail with your identification info to career@uddipan.org

Prepared by: SYLVIA | Developed by: Millennium Information Solution Limited